জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বীর মুক্তিযোদ্ধাদের বিদায় সংবর্ধনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বিশ^জিত দেব কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ স¤পাদক কল্লোল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক উপ—সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফর আলী, সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ—সভাপতি শাহানা আল—আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জালাল মিয়া, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি মো. আবুল হোসেন, সদস্য রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত দেব উপজেলায় যোগদানের পর থেকেই তাঁর মেধা ও কর্মদক্ষতা দিয়ে জামালগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। যখনই কোথাও কোন সংকট দেখেছেন, তিনি ছুটে গিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ আপদে।