৪ শিক্ষার্থীকে বৃত্তি দিলো চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৪ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে শিক্ষাবৃত্তি বিতরণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা প্রেসক্লাব’র সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ, ছাত্র অভিবাভক শাহ আলম, এনজিও প্রতিনিধি শঙ্কর চন্দ প্রমুখ।
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলো— দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাত প্রিয়া ইতি, ইফতেকারুজ্জামান, রুমেনা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান শেফা।
চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন তাহিরপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গত বন্যা পরবর্তী সময়ে তাহিরপুরে অনেক শিক্ষার্থীদের হাতে নতুন বইও তুলে দেয় সংগঠনটি।