জামালগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরর্কা, বর্তমান সভাপতি হাবিবুর রহমান।