জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ৫ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে (৩৩) নামেক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাসেল জেলার ধর্মপাশা উপজেলার সেলবর্ষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের মৃত. আব্দুল কুদ্দুছের ছেলে।
পুলিশ জানান, সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার হবিবনগর রানীগঞ্জ-শিবগ রাস্তার মুখে অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এসময় একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে রাসেল নামের ওই যুবক গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) অলক দাস বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


