সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পাইলগাঁও ইউনিয়ন পরিষদ

জগন্নাথপুর অফিস
ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে কর আদায়ের (হোল্ডিং ট্যাক্স) জন্য সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদ।
রবিবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বিভাগীয় উদ্ভাবনী মেলায় বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য পাইলগাঁও ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। পরে বিভাগীয় কমিশনার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুরের হাতে হোল্ডিং ট্যাক্স আদায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে প্রথম পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, গত বছর সুনামগঞ্জ জেলা পর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে কর আদায়ের (হোল্ডিং ট্যাক্স) জন্য পাইলগাঁও ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ নির্বাচিত হয়।