জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৪ জন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে রবিবার পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৪ জন শিক্ষার্থী। জানা গেছে, জামালগঞ্জে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১ হাজার ২৩২ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী ১ হাজার ৭ জন এবং অবশিষ্ট ২২৫ জন মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিতসহ সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, আজ তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কি কারনে তারা আসেনি সে ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে খোঁজ নিতে বলা হয়েছে।