Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
আগুনে পুড়ানো হলো মাছ ধরার প্লাস্টিক চাঁই – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

আগুনে পুড়ানো হলো মাছ ধরার প্লাস্টিক চাঁই

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা শহর থেকে অটোরিক্সাযোগে তাহিরপুর উপজেলা সদরে আসছিল প্লাস্টিক চাঁই (মাছ ধরা বিশেষ যন্ত্র)। রবিবার বেলা ১১টায় এসময় তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে নিজ কার্যালয়ের দিকে এগিয়ে আসছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এ সময় তাঁহার নজরে পড়ে একটি অটো রিক্সাযোগে এক হাজার নিষিদ্ধ প্লাস্টিক চাঁই হাওরের দিকে নিয়ে যাচ্ছে। তখন তিনি তাৎক্ষনিক চাঁইগুলো আটক করেন ও উপজেলা পরিষদ সামনে এনে আগুনে পুড়ানো হয়। চাঁই আটকের সময় চাঁইয়ের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এক হাজার প্লাস্টিক চাঁইয়ের বর্তমান বাজার মূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।
ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, হাওরে নিষিদ্ধ প্লাস্টিক চাঁই দিয়ে মাছ ধরতে দেয়া হবে না। প্লাস্টিক চাঁই যেখানেই পাওয়া যায় সাথে সাথে আগুনে পুড়ানো হবে।