জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বাংলাদেশ স্কাউটের কাব ক্যাম্পরী ও বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. রশীদ আহমদ। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া। স্কাউট প্রশিক্ষক নিশেন্দু গোস্বামীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্কাউটের কমিশনার রইসুজ্জামান, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল খান, আক্তার হোসেন, রুহুল আমিন, আব্দুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।


