জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আমজাদের
সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শামছুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, যুগ্ম আহবায়ক শামসুুল আলম, মো. জালাল মিয়া, শিরিনা বেগম, মো.জহুর মিয়া, খোরশেদ আলম ভুঁইয়া, রিয়াসত আলী প্রমুখ।


