জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ কিন্ডারগার্টেন এ্যান্ড জুনিয়র হাই স্কুলের ২৫তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াংকা পাল। বিদ্যালয় অধ্যক্ষ জরিনা আক্তার বীনার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুক্তা দাস ও স্বর্ণা চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবীর, বিদ্যালয় পরিচালনা কটিটির সদস্য এম আল আমিন, মো. শামসুজ্জামান, মো. মনিরুজ্জামান, মারজানা ইসলাম শিবনা ও সাবেক সদস্য সাবিহা জাহান।
উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. আলী আমজাদ, আলী আক্কাছ মুরাদ, মৌলভী রিয়াজ উদ্দিন, ক্রীড়া শিক্ষক হাছিবুল হাসান, মিনতী রায়, বাসন্তি রায়, পারভিন আক্তার, আমেনা আক্তার স্মৃতিসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।