জামালগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। বুধবার সকালে উপজেলার বেহেলী ইউনিয়নের শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ রাধানগর, ইনাতনগর, বদরপুর, রাংগীয়া সহ ক্ষতিগ্রস্থ হালির হাওর, দুধেরকান্দা, লম্বাবাকের জাংঙ্গাল, আলীপুর সহ কয়েকটি হাওর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বেহেলী ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন, সমাজ কর্মী খোকন মিয়া, রাধানগর ওয়ার্ড মেম্বার মোছাব্বির মিয়া ও এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকগণ উপস্থিত ছিলেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ইউপি সদস্য ও চেয়ারম্যানকে নির্দেশ দেন অতিদ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের নামের তালিকা করার নির্দেশ দেন।