জামালগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে গরীব ও মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে সম্মেলন কক্ষে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আযোজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুনের  পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপিকা বেদ বানী দাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, হাজী আছির উদ্দিনের প্রধান শিক্ষক আশরাফুল আলম, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমদ, শুকদেবপুর মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ডিগ্রি বলেজের শিক্ষার্থীদেরকে ২ হাজার টাকা, ১০ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ১৮ শত টাকা, ৮ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ১৪শত টাকা, ৭ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ১ হাজার টাকা করে মোট ১০৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।