স্টাফ রিপোর্টার
শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের আয়োজনে ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশিদ, ২৮ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক নাসির উদ্দিন আহমদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড.শামছুল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে নবীন র্শিপীরা বিভিন্ন গান ও নাচ পরিবেশন করেন।


