জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ গোলাম মর্তুজা স্মরণে পৃথক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা দেড়টায় জামালগঞ্জস্থ তাঁর নিজ বাসভবন ও পরবর্তীতে গোলাম মর্তুজার কর্মস্থল জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শিক্ষাবিদ ও সংস্কৃতিমনা এই মানুষটির আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় পরিবার-পরিজনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।


