জামালগঞ্জে ঘর পেলেন ২০০ পরিবার

জামালগঞ্জ প্রতিনিধি
আশ্রয়ন প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন দেশের ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিল সহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে জামালগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় ব্ক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সিনিয়র সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ। আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে অনুভুতি প্রকাশ করে বক্তব্য দেন সুজাতপুর গ্রামের আনোয়ার আলী ও নুরপুর গ্রামের মায়া রাণী পাল। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।