স্টাফ রিপোর্টার
অসাংগঠনিক এবং অবৈধভাবে কমিটি গঠনের বিরুদ্ধে জামালগঞ্জ উপজেলা এবং জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাউছার আলম রবিন, হিরন নন্দী, হৃদয় গনি, গোলাম জিলানী, জহিরুল ইসলাম, কলেজে ছাত্রলীগ নেতা প্রবাল সিন্ধু, কাউছার আহমেদ বাচ্চু, খন্দকার নাজমুল হাসান, শিব্বির আহমদ, লিংকন তালুকদার অভি, আকাশ সরকার।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা
তোফাজ্জল আহমেদ, অলিউর রহমান, এনামুল, সামছুজ্জামান, সায়েক রাজা,সজীব তালুকদার, কামরান আহমেদ,জাহাঙ্গীর, গোলাম মস্তফা, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,‘ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত হবার পরেও কি করে অসাংগঠনিক এবং অবৈধ কমিটি প্রদান করেন তা আমাদের বোধগম্য নয়। এতে করে ছাত্রলীগের সুনাম এবং জননেত্রী শেখ হাসিনার সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।
- ৩৭ তম জাতীয় ক্রিকেট- চ্যাম্পিয়ানশীপ প্রাথমিকভাবে ২৪ খেলোয়াড় মনোনীত
- জগন্নাথপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল


