জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেকের উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাচনাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমনের সভাপতিত্বে এবং রকি আহমেদের পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাউছার আলম রবিন, আল আরাফাত রুবেল, সুমন চন্দ্র সরকার, রিপন মিয়া, সায়েক রাজা, সজীব চন্দ্র কর, এমরুল হাসান,অজিত তালুকদার, আজহারুল ইসলাম অপু, মেহেদী হাসান রিয়েল, দিপু রায়, সুজন দাস প্রমুখ। সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান তারেকের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।
- তাহিরপুরে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ বিষয়ক কর্মশালা
- সিলেট ও চট্টগ্রাম মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


