ধর্মপাশা প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের নির্বাচিত মাস্টার ট্রেইনারদের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (টিওটি) কর্মশালা সম্পন্ন হয়েছে। গত সোমবার বিকেলে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজে এ উপলক্ষ্যে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নয়াদিল্লিস্থ বাংলাদেশে হাই কমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রূপেশ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, তথ্যসেবা বার্তা সংস্থার নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান। পরে কর্মশালায় অংশগ্রহণকারী ৩২ জন মাস্টার ট্রেইনারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এর আগে গত শনিবার সকালে দেশের সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত প্রায় ১০ হাজার ইউডিসি উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের অংশ হিসেবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নির্বাচিত মাস্টার ট্রেইনারদের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (টিওটি) কর্মশালার উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। এ কর্মসূচি বাস্তবায়ন করছে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)।
- জামালগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ
- এ বছর থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে না


