জামালগঞ্জ প্রতিনিধি
দুইজন জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছে জামালগঞ্জের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়। রবিবার বিকালে সংবর্ধনা সভা সভাপতিত্ব করেন, নবীন চন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি দ্বীগেন্দ্র কুমার পুরকায়স্থ। সিনিয়র শিক্ষক কামনা শীষ জুয়েল ও তমাল তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। সংবর্ধিত অতিথি ছিলেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী। সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অঞ্জন পুরকায়স্থ, প্রধান শিক্ষক শংকর সমাজপতি, শ্রমীকলীগের জেলা সদস্য সায়েম পাঠান, উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু তাহের তালুকদার, সহকারী শিক্ষক প্রজেশ কান্তি পুরকায়স্থ, বাদল চন্দ্র হাজরা, গণমাধ্যম কর্মী আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।


