Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জামালগঞ্জে জামায়াতের আমির সহ গ্রেপ্তার ২ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জামালগঞ্জে জামায়াতের আমির সহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রাম থেকে হাবিবুর রহমানকে ও তরিকুল ইসলামকে সাচনাবাজার থেকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানার পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকেই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, কামলাবাজ গ্রামের উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের বাড়িতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বৈঠক করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে জামায়াতের আমির হাবিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় হাবিবুর রহমানের বাড়ি থেকে সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলাম ও জেলা ইসলামী ছাত্র শিবিরের নানা কাগজপত্র, সরকার বিরোধী লিফলেট, ১৬ টি জিহাদী বই, একটি রাম দা ও একটি কিরিছ উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলার সাচনাবাজার থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক শেখ মো. তরিকুল ইসলাম তারেককে পুলিশ গ্রেফতার করে।
সোমবার সকালে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুইজনসহ শাহপুর গ্রামের ফখরুল আলম চৌধুরী, মানিগাঁও গ্রামের রুমেল মিয়া, ফেনারবাঁক গ্রামের খাইরুল ইসলাম, তেলিয়াপাড়া গ্রামের আব্দুল মুহিত, তেলিয়া নতুনপাড়ার মো. সফিক মিয়া, শাহপুর গ্রামের সিরাজুল ইসলাম, রাঙ্গামাটিয়া গ্রামের শেরু আলম, তেলিয়াপাড়ার লিয়াকত আলী, শুকদেবপুর গ্রামের মাওলানা আব্দুল আওয়াল ও নোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমসহ জামায়াত ও শিবিরের ১২ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হয়।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, জামালগঞ্জের হাবিবুর রহমান ও তরিকুল ইসলামকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি থেকে সরকার বিরোধী লিফলেট ও অনেকগুলো জিহাদী বই এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। দুইজনকেই সোমবার আদালতে সোপর্দ করা হয়।’