জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সাচনাবাজার ইউনিয়নের মফিজনগরসহ সুরমা নদীর তীরবর্তী গ্রামে বালি পাথর ব্যবসায়ীদের ড্রেজার বন্ধের দাবিতে সাবেক ইউপি সদস্য কবীর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুসারে, জনৈক উজ্জ্বল, হরেন্দ্র দেবনাথ, ব্যবসায়ী হযরত আলী সুরমা নদীর উত্তর পাড়ে বালু-পাথর ব্যবসা করেন। মফিজনগর গ্রামের পাশে সুরমানদীতে ড্রেজার বোটের মাধ্যমে বালিপাথর সংগ্রহের কারণে শব্দ দূষণ হয়। এতে সাধারণ মানুষের ও রোগীদের চরম সমস্য দেখা দিয়েছে। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বারবার নিষেধ করার পরও তারা কর্ণপাত করছেন না।
এ ব্যাপারে বালি পাথর ব্যবসারী হযরত আলী
বলেন, ‘ কবির মেম্বার আমাদের কাছে সুবিধা চেয়েছিলো। সুবিধা না পেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ লিখিত অভিযোগ পেয়েছি। নোটিশ করা হয়েছে। রবিবারে শুনানী নেয়া হবে।’


