স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার শহরের শহীদ আবুল হোসেন মিলানায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন মাও. তাজুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ
রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহম্মদ শাহরিয়ার, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন, পিপি অ্যাড. খায়রুল কবির রোমেন, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। এছাড়া ইফতার মাহফিলে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


