জামালগঞ্জে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপি ১৫০ জন কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চলের অতিরিক্তি পরিচালক কৃষিবিদ কৃষ্ণ চন্দ্র হোড়, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার       সাহা, অতিরিক্তি উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ হাবিবুর রহমান,প্রকল্প মনিটরিং অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন,উপজেলা কৃষি অফিসার ড.সাফায়েত আহম্মদ সিদ্দিকী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় উপজেলার ১৫০ জন কৃষককে প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে উন্নতমানের ফলদচারা বিতরণ ও চারা রোপনে কৃষকদের উৎসাহিত বোধ করা হবে।