জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের পল্লীতে জমি বিরোধ নিয়ে একই গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলার  ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ইউপি সদস্য এতরাজ মিয়া ও আবুল হায়াতের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জামালগঞ্জ         
হাসপাতালে চিকিৎসাধীন নুর মিয়া ও সোলেমান জানান, মফিজুর রহমানের ভাগ্না বিল্লালের জমি বর্তমান মেম্বার এতরাজ মিয়ার ভাই একরাম এক ফসলের জন্য ইজারা নেন। এ নিয়ে মফিজুর রহমানের সাথে গত ৬ই ডিসেম্বর স্থানীয় বাজারে আংশিক কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু-পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। সংর্ঘষে গুরুতর আহতদের মধ্যে এরতাজ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
অন্যান্য আহতরা হলেন আবেদ আলী (৪৫), শহিদুর রহমান (৩২), আহমদ আলী (৫০) নুরু মিয়া (৩২), তজমুল হোসেন (৩২),সাঞ্জব আলী (৬০), ফারুক আহমেদ (৪৭) ,সোলেমান মিয়া (৩৫), মঞ্জুর আলী (৪০) ,কামরুল হোসেন (২৩) তৌফিক নুর (৩৫)।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াহিদ বলেন,‘ স্থানীয় জনপ্রতিনিধির সংবাদে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ পায় নি।