জামালগঞ্জে দৈনিক সুনামকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সুনামকণ্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শোভাযাত্রা পরবর্তী জামালগঞ্জ অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সুনামকণ্ঠের সিনিয়র রিপোর্টার অঞ্জন পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশীদ ও সফর আলী, সুনামকণ্ঠের ক্রাইম রিপোর্টার বাদল কৃষ্ণ দাস, সাংবাদিক ও কলাম লেখক বিশ্বজিত রায়, সংবাদকর্মী দিল আহমেদ, বায়েজিদ বিন ওয়াহিদ, আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, বশির আহমদ, উপজেলা খেলাঘর সভাপতি আলী আক্কাস মুরাদ, যদুনাথ চৌধুরী, মোজাম্মেল হক স্বপন, আসাদ নুর সাদি, রিংকু চৌধুরী প্রমুখ।