জামালগঞ্জ প্রতিনিধি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আয়োজনে জামালগঞ্জ মসজিদের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ মসজিদের সামনে এসে পথ সভায় মিলিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মাও. শায়েক আব্দুল কাদির। হা: মাও. মাসরুম আহমদ’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলার জমিয়তের সহ সভাপতি মাও. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাও. লুৎফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হা. মাও. কাওসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও: মনিরুজ্জামান, সাংগঠিক সম্পাদক মাও: হাফিজুর রহমান, যুব জমিয়ত কেন্দ্রিয় সাবেক সদস্য মাও: আলতাফুর রহমান, যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা সভাপতি মাও: নজরুল ইসলাম প্রমুখ।
- সামাজিক মাধ্যমে ভাইরাল/ শিশু রিফাত বিড়ম্বনা’র শিকার
- জনস্বার্থ বিরোধী বাজেট প্রত্যাখ্যান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের


