জামালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ সরকারি কলেজের ¯œাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী নাঈম হক।
একই কলেজের ¯œাতক ২য় বর্ষের শিক্ষার্থী নয়ন দাসের সঞ্চালনায় বক্তব্য দেন কবি ও ছড়াকার পঙ্কজ শীল, ¯œাতক ২য় বর্ষের শিক্ষার্থী শাহ খয়রুজ্জামান সুলতান, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, একাদশ শ্রেণির শিক্ষার্থী হাসানুল বান্না প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী শয়ন সাহা, মোস্তাক আহমেদ, সজল আহমেদ, আনোয়ার হোসেন, রহিম আলী, কৃষ্ণ পাল, সাকিব আহমেদ, পল্লব বনিক, আবু হাসান রামীম, পলাশ সরকার, হিমেল চন্দ, আমির হামজা, রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণে ছেয়ে গেছে সারা দেশ। রাস্তায় চলতে ফিরতে নারীরা আজ অনিরাপদ। নব্যবিবাহিত স্ত্রী তার স্বামীকে সাথে নিয়ে চলতে গিয়েও ধর্ষণের শিকার হচ্ছে। একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিও যখন ধর্ষকের রোষানলে পড়ে অপবিত্র হয়ে যায়, তখন আর কোথায় গেলে নারীরা নিরাপদে থাকবে। আমরা ধিকৃত এই ধর্ষণের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।