জামালগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভা

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে দলীয় কর্মী সভা করেছে জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার বিকেলে মান্নানঘাট বাজারে দলীয় কর্মীসভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আ:লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার।
উপজেলা যুবলীগ  
নেতা স্থানীয় ভাটীলালপুরের নবী হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক অ্যাড. আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, উপজেলা আ.লীগের সহসভাপতি দিজেন্দ্র লাল দাস, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সদর ইউনিয়নের দলীয় প্রার্থী জামিল আহমদ জুয়েল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা কাশীপুরের তোতা মিয়া, মুক্তিযোদ্ধা নুরু মিয়া, ধরমপাশা যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল আহমেদ, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, সংবাদপুর গ্রামের গোলাম কিবরিয়া, গুচ্চ গ্রামের জাকির হোসেন, ভাটী লালপুরের জামাল মিয়া, শিব্বির আহমদ।