সু.খবর রিপোর্ট
তাহিরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা সদরে র্যালি ও সমাবেশ হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে
সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার। সমাবেশে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি গোলাম মোস্তফা
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২৬শে মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। শনিবার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক পৃথক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ এসময় উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় সহযোগিতা করেন ডিবিডি কলেজের সহ-অধ্যাপক মো. মুজিবুর রহমান, প্রভাষক রেশমা আক্তার, মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, শিক্ষক আব্দুল হান্নান, বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ শাহ আলম, আব্দুল করিম প্রমুখ।
এদিকে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিগত সময়ের কর্মকান্ডে সিলেট বিভাগের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রচারণা কর্মকা-ে ৩য় স্থান অধিকার করে গত ২৯ মার্চ ঢাকা শিল্পকলা একাডেমি নাট্যশালা মিলনায়তনে সকল সদস্যগণ পুরস্কার গ্রহণ করেন।


