ইয়াকুব শাহরিয়ার
টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা ও নদী পানি বৃদ্ধিতে ডুবে যাওয়া হাওর এবং ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার আক্তাপাড়া মিনাবাজার সংলগ্ন এলোঙ্গির লেওনি ভাঙ্গা, জামখলা হাওরের ধুপাখালি বাঁধ, জামখলার বাঁধ, শল্যাদাঁইড়, ফটইখাড়া বাঁধ, খাইহাওরের উপ প্রকল্প বাঁধ, রাঙামাটি, সিফতখালী, চাতলি, দূর্বাকান্দা, কোনাডুপি, পাখিমারা হাওরের চালদিঘা ও বীরগাঁও বাজারের সুইচ গেইটের ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।
এ সময় সরকারী এবং উপজেলা পরিষদের তরফ থেকে ক্ষতিগস্তে ও স্বেচ্ছাশ্রমী কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বস্তা, খাবার জন্য চিড়া ও গুড় বিতরণ করেন তিনি।


