জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক প্রতিনিধি মো. জহিরুল হক তালুকদার।
তিনি বলেন, গত মঙ্গবার দুপুরে সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে জামালগঞ্জ পিআইসির অনিয়ম দুর্নীতি ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ করার জন্য সংবাদ সম্মেলন করা হয়। এরা একটি রাজনীতি পক্ষ। তাদের উদ্দেশ্য হাসিল না হওয়ার কারণে ৫০ লক্ষ টাকার অনিয়ম ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ করার দাবি জানান। আমরা এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ ও নিন্দা জানাই।
৬৯টি পিআইসির মধ্যে কোন পিআইসি হতে
একটি পয়সা পর্যন্ত লেনদেন করা হয় নাই। আমরা প্রকৃত কৃষক ও পিআইসি। বাঁধের কাজে বাঁধা দেয়া হয় যাতে করে কৃষকদের ভোগান্তির সৃষ্টি হয়। আমরা মিথ্যা সংবাদ সম্মেলনকারীদের শাস্তির দাবি জানাই।
এসময় অন্যান্যদের মাঝে কৃষক প্রতিনিধি ও পিআইসিদের মাঝে উপস্থিত ছিলেন, মো. গোলাম হোসেন, রেজাউল করিম, জগদীষ চন্দ্র সরকার, মো. আমান উল্লাহ আমান, তোফায়েল আহমেদ মাসুম, মহিবুর, গোলাম রব্বানী, আবুলেইছ, ওয়াকিব।


