জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মিনারের মাঠে উন্নয়ন মেলার স্থলে তৃনমুল প্রতিবন্ধী পুর্নবাসন সংস্থার অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে ৭০ টি কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ডা. মনিসর চৌধুরী, সংগঠনের জেলা সভাপতি এম তাজুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক ববিতা আক্তার, জামালগঞ্জ সভাপতি কাজী ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাঠ কর্মী আলিফা আক্তার, নাজিম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
- কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতু আব্দুস সামাদ আজাদের নামে করণের দাবি
- চলমান উন্নয়ন মেলা ও ডিজিটালাইজেশনের প্রত্যাশা


