জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধ্ব-১৭) বালক জাতীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফেনারবাঁক ইউপি।
মঙ্গলবার জামালগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় বেহেলী ইউনিয়ন পরিষদ ও ফেনাবাঁক ইউনিয়ন পরিষদ। খেলায় বেহেলী ইউনিয়নকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. মুর্শারফ হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালূকদার, বেহেলী ইউপি চেয়ারম্যা সুব্রত সামন্ত সরকার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ সদর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহাউদ্দিন তালুকদার।
খেলা পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাইদ হিল্লোল, সহযোগিতায় ছিলেন মো. মনফর আলী, হাসিবুল হাসান বাতেন। খেলায় ধারা বর্ণনায় ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোস্তফা জামান খান, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন।
- ঢালাওভাবে প্রকল্প নেওয়া যাবে না: পরিকল্পনামন্ত্রী
- দিরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


