জামালগঞ্জে বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে  হাওরের বেড়ি বাঁধ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী জামালগঞ্জ        
পরিষদ গেইটের সামনে জামালগঞ্জ উপজেলার হাওর পাড়ের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে জামালগঞ্জের সবগুলি হাওরের সকল বাঁধ দ্রুত শেষ করার দাবিতে এই মানববন্ধন পালিত হয়।
কর্মসূচীতে অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, হালির হাওর পাড়ের কৃষক সবর আলী, জাকির হোসেন, ক্ষেতমজুর সমিতির আলী আমজদ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, বিমল দে, আবু তাহের, তোফাজ্জল হোসেন, আবুল কাশেম আখঞ্জি, নূরুল আমিন, মানিক মিয়া, আনোয়ার হোসেন, লিমন প্রমুখ।