নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
নারী পুরুষ সমতা, উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের হয়ে শহরের  গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বমর্নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল    ইসলাম, জেলা উদীচীর সভাপতি  শীলা রায়,  জেলা মহিলা সংস্থার সভাপতি জেলা পরিষদের সদস্য ফৌজিয়া আরা শাম্মী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  কামরুজ্জামান কামরুল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা গার্লস গাইডের সাধারণ সম্পাদক ফরহাদ সুলতানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,‘ সমাজে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা করে দিতে হবে। নারীরা  সমাজের একটা বড় অংশ। নারী পুরুষ সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বাল্যবিয়ের হাত থেকে নারীদের রক্ষা করতে হবে, তা না হলে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। সমাজের সচেতন মানুষকে নারীদের উন্নয়নের কথা ভাবতে হবে। নারীদেরকে সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।