জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনি হালি, শনি ও মহালিয়ার হাওরের গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেন। এ সময় ইউএনও ঝুঁকিপূর্ণ সব ক্লোজার ঘুরে দেখেন এবং বাঁধের ত্রুটি চিহ্নিত করে সংশ্লিষ্ট পিআইসিদের দ্রুত তা মেরামতের নির্দেশনা দেন। এছাড়া হাওরে অবস্থানরত কৃষকদের ডেকে দ্রুত ধান কাটার পরামর্শ দেন তিনি।
হাওর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাংবাদিক বিশ্বজিত রায়, নেহার দেবনাথসহ উপজেলা পাউবোর কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।


