জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজের মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাদির।
শিক্ষার্থী রাসেল আহম্মেদ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কামরুল ইসলাম, আবু ওবায়দা নাদিম, শামীমা আক্তার শিমু, রুমি আক্তার, মহিউদ্দিন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী আসাদ আল সাদি, মো. নাদিম আহম্মেদ, স্বাধীন তালুকদার, মোনায়েম হোসেন, আল আমিন, রবিন, তামিম আহমেদ চৌধুরী, সজিব তালুকদার, শুভ, ফাতেমা, সুর্বনা রায়, পলি রায়, আখী রানী, সুমি, সোনিয়া, মাহী, রুমানা প্রমুখ।
এরপর একটি বিক্ষোভ মিছিল জামালগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অপরাধীদের বিচার চেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান’র কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।


