জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভারতীয় গাঁজা সহ দু’জনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মৃত আবদুল করিমের ছেলে রিপন মিয়া(৩৪) ও
একই গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে কামরান মিয়া(৩৬)।
এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের সন্নিকটে চাঁনপুর ব্রিজের ওপর থেকে এক কেজি ভারতীয় গাঁজা সহ রিপন ও কামরানকে মঙ্গলবার ভোর ৫ টার দিকে গ্রেফতার করেছে।
ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ভারতীয় গাঁজা এনে নিজেদের হেফাজতে রেখে ওই গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রয় করত গ্রেফতাকৃতরা।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান,এ ব্যাপারে থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


