বেহেলী ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ ও শরীক প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকালে বেহেলী ইউনিয়ন পরিষদের আযোজনে সভায় সভাপতিত্ব করেন বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার।
ইউপি সচিব আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা    
শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মো. সারোয়ার জাহান, শরীক প্রকল্পের ব্যবস্থাপক সেীরভ কান্তি রায়, বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ।