জামালগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই কাজ শেষ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের তদন্তের শুনানী শেষ হয়েছে। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে চলে আসা তদন্তের কাজ বুধবার শেষ হয়েছে।  
তদন্তের শুনানী হয়েছে অভিযুক্ত মুক্তিযোদ্ধা আবু তাহের, আব্দুল মালেক, পরিমল কান্তি ঘোষ চৌধুরী, হায়দার আলী, আব্দুল কুদ্দুছ, আব্দুল বারেক, আব্দুল কুদ্দুছ, ওহাব মিয়া, মেহের উদ্দিন, খুরমিদ মিয়া, রমজান আলী, আক্তার হোসেন,  আব্দুল মোনায়েম, ওয়াহেদ মিয়া, দিজেন্দ্র লাল দাস, বাহরাম গফুর, সুকুমার দাস, মোহাম্মদ আলীর।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত তদন্ত চলাকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাবেক কমান্ডার ও সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।
মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন,‘ বুধবার ১৮ জন সহ কয়েক ধাপে ৩৩ জনের যাচাই বাছাই সহ শুনানী শেষ হয়েছে। আমার ধারণা অধিকাংশ মুক্তিযোদ্ধাই ভুয়া। এদের অধিকাংশের সনদ বাতিলের জন্য সুপারিশ করা হবে।’
উল্লেখ্য, সারা দেশের ন্যায় জামালগঞ্জ উপজেলায়ও রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মানী ভাতার আশায় বহু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে।