জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও সচেতনেতা বৃদ্ধির লক্ষে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান সামসুল আলম তালুকদার, ভাইস-চেয়ারম্যান রশিদ আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা ভইস-চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার প্রমুখ।


