জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাস (৭০) কে বেহেলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। শনিবার দিবাগত রাতে তিনি শ^াসকষ্টজনিত কারণে উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী গ্রামে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি ৭ মেয়ে ১ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদায় প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জের পক্ষে
এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। রাষ্ট্রীয় সালাম প্রদানের পূর্বে নিহত মুক্তিযোদ্ধার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাংগঠনিক কমান্ডার শফিকুল ইসলাম কলমদর, বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র বণিক ও পরেশ তালুকদার, বেহেলীর সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার মিনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ,বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন পুরকায়স্থ প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাশের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।


