তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তবর্তী এলাকার জেএসসি, জেডিসি ও পিএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো অপারেটিভ এসোসিয়েশনের উদ্যোগে টেকেরঘাট খনি প্রকল্প স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা পরিষদের সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, তাহিরপর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু। সংগঠনের উপদেষ্টা সুজন চন্দ্র পাল ও সহ অর্থসম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিজিওনাল কো অপারেটিভ এসোসিয়েশনের উপদেষ্টা সজিব আহমেদ সজল, সভাপতি প্রণয় কুমার পাল, সাধারণ সম্পাদক লিপটন পাল, সহ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফকর উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম।
- তাহিরপুরে ৯ শ’ কার্ডধারী পরিবার ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত
- জামালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাসের শেষকৃত্য


