জামালগঞ্জে শিশু ধর্ষণ, ধর্ষক আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে মনির মিয়া (২৫) কে বিবাদী করে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২। পরে জামালগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মনির মিয়াকে আটক করে।
জানা যায়, ৪র্থ শ্রেণির ছাত্রীকে বিবাদী গৃহশিক্ষক মনির মিয়া তিন বছর যাবৎ পড়িয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় বিবাদী মনির মিয়া প্রতিদিনের ন্যায় পড়াতে আসে। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষিতার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক দৌঁড়ে পালিয়ে যায়। ধর্ষিতার পিতা বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের জানিয়েছেন, আসামীকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।