শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান

স্টাফ রিপোর্টার
শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র পক্ষ থেকে শহীদ জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ চার শিক্ষার্থীর স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, উপাধ্যক্ষ রজত কান্তি সোম মানস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, মুস্তানসার বিল্লাহ্, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহসভাপতি লেখক সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আজীবন সদস্য রঞ্জিত দাস, লেখক ইকবাল কাগজী প্রমুখ।