জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দ্বাপর যুগে দুষ্টের দমন ও শিষ্টের পালনে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভুত হয়েছিলেন।
শুক্রবার সকালে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির কমিটির আয়োজনে আনন্দ শোভাযাত্রা সাচনা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সাচ্না রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ বনিক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ বসুন্ধরা দুর্গাবাড়ি পূজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন তালুকদার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অলক পাল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক সৈকত ঘোষ চৌধুরী।
এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্পর্কিত নানা বিষয়াদি নিয়ে কথা বলেন।

