তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাহিরপুর শাখার আয়োজনে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য তাহিরপুর রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ তাহিরপুর শাখার সভাপতি সুভাস পুরকাস্থ, সদস্য সচিব জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফনিভূষন সরকার, সদস্য ডা. সুধাংশু মোহন গাঙ্গুলী, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব চন্দন তালুকদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মনধীর রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন প্রমুখ।