জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সুরক্ষা ফোরামের সমর উদ্দিন।
ইদি আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বদরুল আলম, সরুতুন নেছা, আমির হোসেন, আলম মিয়া, গৃহিনী শামীমা, নাসিম আল জামান, আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল মিয়া প্রমুখ।
সভায় ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতার নিয়ম নীতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।


