বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস ) এর উদ্যেগে বিশ্বমাতৃদুগ্ধ সপ্তাহ উৎযাপন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের সিরাজপুর গ্রামে এবং ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামে এ উপলক্ষে উঠান বৈঠক করা হয়।
জেছিস এবং কেয়ার বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উঠান বৈঠকে লিফলেট ও পোষ্টার বিতরণ ও ফ্লিপ চার্টের মাধ্যমে সঠিকভাবে দুধ খাওয়ানো দৃশ্য উপস্থাপনের মাধ্যমে মা’দের সচেতন করা হয়ে থাকে।


