জামালগঞ্জে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় র‌্যালি ও সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র পাল, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার।
সভায় বক্তাগণ বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই পরিবারের পাশাপাশি এই শিশুদের সঠিক পরিবেশ গড়ে তুলতে সমাজকর্মীদের ভূমিকার কোন বিকল্প নেই। শিশুদের সুরক্ষায় সমাজকর্মীদের আরও গুরুত্ব দিতে হবে।